পদ্মায় নৌকাডুবির ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০১ অক্টোবর ২০২১, ১৩:৪১আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৩:৪১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় আরও এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুন্দরগঞ্জ এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় মোট পাঁচজনের লাশ উদ্ধার করা হলো।

নিহত নারীর নাম ডেইজি খাতুন (৩৫)। তিনি পাকা ইউনিয়নের দশরশিয়া বাজার এলাকার হারুন আলীর স্ত্রী। গত বুধবার বিকালে একই ইউনিয়নের পদ্মা নদীর লক্ষ্মীপুর এলাকায় প্রায় ৪০ জন যাত্রী নিয়ে নৌকা ডুবে যায়। এরপর থেকে ডেইজ খাতুন নিখোঁজ ছিলেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বী জানান, নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আর জীবিত উদ্ধার করা হয়েছে ২৮ জনকে।। এখনও নিখোঁজ চার জন।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সিরাজ উদ্দিন জানান, গতকাল রাতে উদ্ধার তৎপরতা শেষ করেছে উদ্ধারকারী দল। এখন পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে নিখোঁজদের লাশ কোথাও ভেসে উঠছে কি-না, তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক