ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে ১৮ কিমি যানজট 

সিরাজগঞ্জ প্রতিনিধি 
০৩ অক্টোবর ২০২১, ০৮:৫১আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০৮:৫৫

সিরাজগঞ্জের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের নলকার পূর্ব পাশের ২ নম্বর সেতুর পশ্চিমে চলন্ত ট্রাককে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কায় দেওয়ায় দুই জন আহত হয়েছেন। এ ঘটনায় মহাসড়কের যমুনা সেতু পশ্চিম থেকে পাচলিয়া বাজার এলাকা পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 
 
প্রতিবেদন লেখার সময় ভোর ৫টা পর্যন্ত এ অবস্থা বজায় ছিল। ফায়ার সার্ভিসের সদস্য ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, উত্তরবঙ্গগামী একটি ট্রাককে অপর একটি কাভার্ডভ্যান ওভারটেক করতে গিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চালক ও সহকারী আহত হন। তবে কাভার্ডভ্যানের সামনের দিক ধাক্কা খেয়ে ভেতরের দিকে চলে আসায় চালক আটকে যান। পরে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে। চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

তবে দুর্ঘটনা কবলিত গাড়িতে উদ্ধার অভিযান পরিচালনার কারণে সড়ক বন্ধ হয়ে যায়। এতে ঘটনাস্থল থেকে একদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও অন্যদিকে পাচালিয়া বাজার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। 

/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম