নওগাঁয় লক্ষাধিক টাকার মূর্তিসহ আটক ১

নওগাঁ প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৬, ০৬:৩৫আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ০৬:৪০

নওগাঁয় লক্ষাধিক টাকার মূর্তিসহ আটক  ১

ভারতে পাচারকালে নওগাঁর সাপাহার থেকে কষ্টিপাথরের হনুমান মূর্তিসহ মোজাহার আলী (৩৪) নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। রবিবার উপজেলার তুলশীবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১৪ পত্নীতলা ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত মোজাহার আলী জেলার ধামইরহাট উপজেলার শালুকাকুড়ি গ্রামের বাসিন্দা।

উপ-অধিনায়ক জানান, গোপন সূত্র জানায় ভারতে পাচারের জন্যে কষ্টিপাথরের মূর্তির একটি চালান ধামইরহাট উপজেলা থেকে একটি যাত্রীবাহী বাসযোগে সাপাহার নিয়ে যাওয়া হচ্ছে। সাপাহারের তুলশীবাড়ী এলাকায় ওই যাত্রীবাহী বাস থামিয়ে বেলা ২টার দিকে মূর্তিটি উদ্ধার করা হয়। পাচারকারীর সঙ্গে নগদ পাঁচ হাজার টাকাও ছিল।

কষ্টিপাথরের হনুমানের মূর্তিটির ওজন প্রায় সাত কেজি। আনুমানিক মূল্য প্রায় সাড়ে সাত লাখ টাকা।

এ ব্যাপারে সাপাহার থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাচারের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে বিজিবি জানায়।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান