বাড়ি ফেরা হলো না মোটরসাইকেলের ২ আরোহীর 

নাটোর প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২১, ১০:৩৩আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১০:৩৩

নাটোর সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের কান্দিভিটুয়া এলাকায় পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বটতলা মোড় এবং পিটিআই মোড়ের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আখতার হামিদ ও সদর থানার ওসি মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ তারেক (২৬) সদর উপজেলার দিয়ারভিটা এলাকার সোহরাব আলীর ছেলে এবং রকিবুল (২৬) একই এলাকার নিঙ্গলের ছেলে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আখতার হামিদ বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ওই দুই জন। পথে কান্দিভিটা বটতলা মোড় এবং পিটিআই মোড়ের মাঝামাঝি এলাকায় পৌঁছালে রাজশাহীগামী একটি পিকআপ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারেক প্রাণ হারান। স্থানীয়রা রকিবুলকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যালে পাঠানো হয়। তবে রাজশাহী নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম