ট্রাকচাপায় প্রাণ গেলো সেনা সদস্যের

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২১, ১২:০২আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১২:০৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাপায় শামীম আক্তার (৩২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। রবিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-পাবনা মহাসড়কের উল্লাপাড়ার বোয়ালিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শামীম আক্তার পাবনার আতাইকুলা গঙ্গারামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি রাঙামাটির আলীকদম সেনানিবাসে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৫ অক্টোবর) সকালে হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল বাকী জানান, ছুটিতে বাড়িতে আসেন শামীম। রবিবার রাতে মোটরসাইকেলে বগুড়া থেকে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে রাতে বগুড়া সেনানিবাস থেকে একটি সেনা দল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। আজ দুপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান উপ-পরিদর্শক আব্দুল বাকী।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক