ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট 

সিরাজগঞ্জ প্রতিনিধি 
০১ নভেম্বর ২০২১, ১৬:৩২আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৬:৩২

সিরাজগঞ্জের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের ঝুঁকিপূর্ণ নলকা সেতু এবং সড়কের মেরামত কাজ চলায় অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার অনেক বাস সিরাজগঞ্জ শহরের ভেতর দিয়ে ঢুকে আঞ্চলিক মহাসড়ক দিয়ে চলাচল করছে। তবে বিকাল নাগাদ মহাসড়ক স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন পুলিশের ট্রাফিক বিভাগ।।

সোমবার (১ নভেম্বর) সকালে নলকা সেতুতে মেরামত কাজ শুরু হয়। এতে সেতুর উভয়পাশে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। দুপুর থেকে যানজট তীব্র আকার ধারণ করে। পরে নলকা সেতুর পূর্ব পাশ ও সেতুর পশ্চিম দিকে প্রায় হাটিকুমরুল গোলচত্বর এলাকা পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল গোলচত্বর এলাকায় দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর (টি.আই) মো. রফিকুল ইসলাম। তিনি বিকাল সাড়ে ৩টার দিকে জানান, নলকা সেতুর সংস্কার কাজ শেষ হয়েছে। তবে আশপাশের মহাসড়কে কিছু ভাঙা রাস্তার কাজ চলমান রয়েছে। এই কাজ শেষ হতে আরও  প্রায় ঘণ্টাখানেক সময় লাগবে। এছাড়া এর আগে একটি লেন বন্ধ করে আরেক লেন দিয়ে গাড়ি ছাড়তে হয়েছে। এতে যানজটের সৃষ্টি হয়।

তবে ঘণ্টাখানেক পর জট কমে মহাসড়কে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে বলেও জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম