নির্বাচনে বাবার প্রতিদ্বন্দ্বী ছেলে

বগুড়া প্রতিনিধি
০২ নভেম্বর ২০২১, ১৮:০৪আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৮:০৪

বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সদস্য (মেম্বর) পদে নির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাবা ও ছেলে। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে আগামী ২৮ অক্টোবর এ ইউনিয়নে ভোট হবে। নির্বাচনে সদস্য পদে বাবার প্রতিদ্বন্দ্বী ছেলে হওয়ায় শুধু ওয়ার্ডে নয়, পুরো উপজেলায় আলোচনা চলছে।

সদস্য প্রার্থী বাবা ছেলে হলেন- শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি উত্তরপাড়া গ্রামের জালাল উদ্দিন প্রামানিক (৫২) ও তার বড় ছেলে আবুজার রহমান (৩৩)।

খোঁজ নিয়ে জানা গেছে, জালাল উদ্দিন প্রামানিক স্থানীয় রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ও তার ছেলে আবুজার রহমান নার্সারি ব্যবসায়ী। আসন্ন ২৮ নভেম্বরের নির্বাচনে খোট্টাপাড়া ইউনিয়নের ২ নম্বর
ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী হতে মনোনয়ন দাখিল করেন। বাবা চাইলেন টিউবওয়েল ও ছেলে ফুটবল প্রতীক। তফসিল অনুযায়ী আগামী ৪ নভেম্বর (বৃহস্পতিবার) যাচাই-বাছাই এবং ১১ নভেম্বর প্রত্যাহারের শেষ তারিখ।

জালাল উদ্দিন প্রামানিক জানান, তিনি শ্রমিক ইউনিয়নের নেতা। তার নেতৃত্ব দিতে ভালো লাগে এবং জনগণের সুখে-দুঃখে পাশে থেকে সহযোগিতা করতে চান। তাই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। গত নির্বাচনে সামান্য ভোটে পরাজিত হন। এবার তার জীবনের শেষ নির্বাচন।

আবুজার রহমান জানান, মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে প্রতীক পাওয়ার পর পুরোদমে মাঠে নামবেন।

শাজাহানপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা দুলাল হোসেন জানান, খোট্টাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে সদস্য পদে বাবা ও ছেলেসহ কয়েকজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম