সাংবাদিকের বাড়ির সামনে বোমাসদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ

পাবনা প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২১, ১৪:০২আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৪:০২

পাবনার বেড়া উপজেলার রঘুনাথপুর গ্রামে এক সাংবাদিকের বাড়ির সামনে বোমাসদৃশ তিনটি বস্তু দেখা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সেগুলো ঘিরে রেখেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে প্রতিবেশীরা তিনটি বস্তু দেখেন। পরে ওই সাংবাদিকের পরিবারের লোকজন বাড়ির গেট খুলে লাল স্কচটেপে মোড়ানো বস্তুগুলো দেখে পুলিশে খবর দেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রঘুনাথপুর গ্রামের বাড়িতে দৈনিক যুগান্তর ও চ্যানেল আইয়ের পাবনা প্রতিনিধি, জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আখতারুজ্জামান আখতারের বাড়িতে তার বড় ভাই সাবেক সেনা কর্মকর্তা শামসুর রহমান মিয়া (৭৫) পরিবার নিয়ে থাকেন। আখতারসহ তার অপর চার ভাই চাকরিসূত্রে ঢাকা, পাবনা ও রাজশাহীতে বসবাস করেন।

শামসুর রহমান জানান, সকালে তার এক প্রতিবেশী আবুল কাশেম বস্তুগুলো প্রথমে দেখেন। তার ডাকেই তিনি গেট খুলে তিনটি বোমাসদৃশ বস্তু দেখতে পান। আতঙ্কিত হয়ে বিষয়টি গ্রামের বাসিন্দা এবং পুরানভারেঙ্গা ইউপি চেয়ারম্যান এএম রফিকুল্লা, ইউপি সদস্য ও পুলিশকে জানান।

ঘটনাস্থলে থাকা আমিনপুর থানা পুলিশের এএসআই মোহাম্মদ আলী জানান, ওই বাড়ির গেটের পাশে রাখা বোমাসদৃশ বস্তু তিনটি কী তা এখনও বোঝা যায়নি। বিশেষজ্ঞরা এসে দেখে বলতে পারবেন।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, সকলে খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
পাকিস্তানে ট্রেনে আত্মঘাতী বোমা হামলা: সেনাসদস্যসহ নিহত ২৪
টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে দগ্ধ মাদ্রাসাছাত্রের বাড়িতে অভিযান, ককটেলসদৃশ বস্তু উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি