তেলের দাম বাড়ায় শ্রমিকদের আন্দোলনে বিএনপির সমর্থন

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২১, ১৮:০১আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৮:০১

সরকার ডিজেল, কেরোসিন তেল ও এলপি গ্যাসের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে জনভোগান্তি বাড়িয়েছে উল্লেখ করে এর তীব্র বিরোধিতা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ির নিজ বাসভবনের সামনে স্থানীয় সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি। তেলের দাম বাড়ার ঘটনায় যানবাহন বন্ধসহ পরিবহন শ্রমিকদের সব আন্দোলনের প্রতি বিএনপির সমর্থন ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার নির্বাচিত সরকার নয় বলেই তাদের কোনও দায়-দায়িত্ব নেই। দেশে এমনিতেই যখন লাগামহীনভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় ভোক্তাদের নাভিশ্বাস উঠছে, তখন এ ধরনের মূল্যবৃদ্ধি   প্রত্যেকটি পণ্যের পরিবহনে খরচ বাড়বে। এতে জনভোগান্তি ও জনসাধারণের ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেবে।’

তিনি বলেন, ‘এ ধরনের মূল্যবৃদ্ধি করে দেশের বিপুল সাধারণ মানুষের নাভিশ্বাস উঠলেও সরকারে যারা আছেন তাদের নিজেদের পকেট মোটা হবে। লুটপাটে আরও সুবিধে হবে। এ ঘটনা দেশের অর্থনীতিতে একটা মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।’

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, জেলা সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সদর থানা সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের