কলেজছাত্রী হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি সড়ক দুর্ঘটনায় নিহত

বগুড়া প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২১, ২০:২২আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ২০:২২

বগুড়ার আদমদীঘিতে কলেজছাত্রী শিরিন আক্তার হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি সেনগুপ্ত ঘোষ (৩৪) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ডালম্বা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা নেওয়ার পথে মারা যান। শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় আদমদীঘি সদর ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান এ তথ্য জানিয়েছেন। তবে আদমদীঘি থানার ইন্সপেক্টর (তদন্ত) আসলাম আলী সরকার সাজার বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সেনগুপ্ত ঘোষ বগুড়ার আদমদীঘি উপজেলার কুসুম্বী গ্রামের সন্তোষ ঘোষের ছেলে। ২০১২ সালের ১৩ ডিসেম্বর উপজেলার মুরইল ডুমুরী গ্রামের আজিজার রহমানের মেয়ে কলেজ ছাত্রী শিরিন আক্তারের পায়ের রগ কেটে হত্যা করা হয়। এ মামলায় সেনগুপ্ত ঘোষ ২ নম্বর আসামি ছিলেন। ২০১৬ সালের রাজশাহীর বিশেষ দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলার প্রধান আসামি সোহেল ইবনে করিমকে ফাঁসি ও সেনগুপ্ত ঘোষকে যাবজ্জীবন দণ্ড দেন। করিম আত্মগোপন করেন এবং সেনগুপ্ত উচ্চ আদালত থেকে জামিনে ছাড়া পান।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তিনি মোটরসাইকেলে করে সান্তাহার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। বগুড়া-সান্তাহার সড়কের কাছে ডালম্বা এলাকায় পৌঁছালে হঠাৎ তার মোটরসাইকেলের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে তার মোটরসাইকেলের। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথম আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিতে বলা হয়। ঢাকায় নেওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান।

আদমদীঘি থানা পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনায় সেনগুপ্ত ঘোষ মারা গেছেন। তবে হত্যা মামলায় তার বিরুদ্ধে যাবজ্জীবন দণ্ড ঘোষণার পর জামিনে ছাড়া পাওয়ার বিষয়ে তারা অবগত নয়।

আদমদীঘি সদর ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান জানান, রায়ের কিছুদিন পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এ আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। বৃহস্পতিবার তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার নিজ গ্রামে সেনগুপ্ত ঘোষের সৎকার অনুষ্ঠিত হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম