কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে পর্যটকসহ নিহত ২

কক্সবাজার প্রতিনিধি
১৯ মে ২০২৪, ১৯:১৯আপডেট : ১৯ মে ২০২৪, ২০:০৭

কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পর্যটকসহ দুজন নিহত হয়েছেন। রবিবার (১৯ মে) দুপুর ১২টার দিকে ওই সড়কের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরায় এ দুর্ঘটনা ঘটে।

বাহারছড়া তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক সামি উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা গ্রামের লাতাইঅং চাকমার ছেলে ও ইউনিয়ন যুবলীগের ৪ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি বারিক্কা ওরফে কিরণ চাকমা (৪০), ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসিন্দা বেড়াতে আসা যুবক জাহিদ (২৭)।

পুলিশ পরিদর্শক সামি উদ্দিন বলেন, ‘মেরিন ড্রাইভ সড়কের জাহাজপুরা অংশে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। কিরণ চাকমার মরদেহ তার নিজ বাড়িতে এবং জাহিদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।’

নিহত জাহিদের স্বজনরা জানান, ১৬ মে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসেন তারা। ১৮ মে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু জাহিদ নববধূ নিয়ে আসায় অতিরিক্ত একদিন বেড়ানোর কথা বলে আজ (রবিবার) কক্সবাজারে থেকে যায়। এরই মধ্যে জাহিদ ও তার স্ত্রী ‘রেন্ট এ বাইক’ থেকে মোটরসাইকেল ভাড়া নিয়ে ঘুরতে চলে যান মেরিন ড্রাইভ সড়কে। সেখানে দুর্ঘটনার পড়েন তারা। হাসপাতালে নেওয়া হলে জাহিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের