ধান কাটতে যাওয়ার পথে ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২১, ১৬:২৬আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৬:২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ট্রাক উল্টে ধান কাটার দুই শ্রমিক নিহত ১৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার জামিরতা আঞ্চলিক সড়কের পারজামিরতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পোরজনা ইউনিয়নের বাশুরিয়া গ্রামের তানুক আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩০) ও একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে বাবর (৫০)।

শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার জামিরতা গ্রাম থেকে ট্রাকে করে অর্ধশত শ্রমিক ধান কাটার জন্য রাজশাহীর উদ্দেশে রওনা দেন। পারজামিরতা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ১৫ জন মারাত্মক আহত হন। আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উল্টে যাওয়া ট্রাকটি উদ্ধার করেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম