মায়ের কোল থেকে ছিটকে ট্রাকের নিচে শিশু

বগুড়া প্রতিনিধি
১২ নভেম্বর ২০২১, ১৫:১৬আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৫:১৬

বগুড়ায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মায়ের কোল থেকে মহাসড়কে ছিটকে পড়ে ট্রাকচাপায় ২২ মাস বয়সী মাহমুদা জান্নাতি মালিহা নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে বগুড়া শহরের চারমাথা ভবেরবাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

মাহমুদা জান্নাতি মালিহা রাজশাহীর বাঘমারার আবদুল্লাহ আল মামুনের মেয়ে। মামুন পপুলার ডায়াগনস্টিক নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তারা বগুড়া শহরের রহমানগর এলাকায় ভাড়া বাসায় থাকেন। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে স্ত্রী আয়েশা সিদ্দিকা ও শিশু মালিকাকে নিয়ে বাঘমারার দিকে যাচ্ছিলেন মামুন। রাত ৮টার দিকে শহরের চারমাথা ভবেরবাজার এলাকায় মহাসড়কে পৌঁছালে হঠাৎ ঝাঁকুনি হয়। এতে মায়ের কোলে থাকা মালিহা মহাসড়কে পড়ে যায়। এ সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবদুর রশিদ জানান, পরিবারের সদস্যরা লাশ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়। অভিযোগ পেলে জড়িতদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম