বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা, গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ 

পাবনা প্রতিনিধি 
১৬ নভেম্বর ২০২১, ১০:১৩আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৫:৫৯

পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ফলিয়া গ্রামে স্বামীর বিরুদ্ধে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর দেহ থেকে একটি হাত ও দুই পা বিচ্ছিন্ন করা হয়। মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী পলাতক। 

নিহত গৃহবধূর নাম হামিদা খাতুন (৩২)। তিনি ওই গ্রামের তেজেম মোল্লার স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের ভাই হামিদুল ইসলাম বলেন, তেজেম মোল্লা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। এর প্রতিবাদ করেন তার স্ত্রী। এ নিয়ে তার তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। তেজেম মোল্লা তার স্ত্রী হামিদা খাতুনকে প্রায়ই মারধর করতেন। ভোরে হামিদা খাতুনকে কুপিয়ে হত্যা করে তার স্বামী। হত্যার পর তার এক হাত ও দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়। পরে ফোন দিয়ে সে আমার বোনকে হত্যার বিষয়টি জানিয়ে পালিয়ে যায়। আমরা বাড়িতে গিয়ে অবস্থা দেখে পুলিশকে খবর দেই।

পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুরো বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী