রামেকে করোনার কিট নিয়ে অনিয়ম, তদন্ত কমিটি গঠন

রাজশাহী প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২১, ২১:০৩আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ২১:০৩

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে করোনা পরীক্ষার কিট নিয়ে অনিয়মের অভিযোগে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি জেনে এ তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্র জানায়, রামেক হাসপাতালে দুটি আরটিপিসিআর ল্যাব। এর মধ্যে একটিতে কিট নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে।

হাসপাতালের এক আরটিপিসিআর ল্যাবের ইনচার্জ শাহ আলমকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে হাসপাতালের আরেক আরটিপিসিআর ল্যাবের ইনচার্জ এসএম হাসান এ লতিফ বলেন, এ ধরনের কোনও কমিটি গঠন হয়নি। কিট নিয়ে অনিয়মের অভিযোগ অস্বীকার করে তিনি জানান, তার ল্যাবে এই ধরনের কোনও ঘটনা ঘটেনি। এমন ঘটনা ঘটার প্রশ্নই আসে না। 

শামীম ইয়াজদানী বলেন, হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে অনিয়ম হচ্ছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার সত্যতা জানার জন্য দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে নিশ্চিত করে বলতে পারবো।

/এএম/
সম্পর্কিত
৬ নবজাতকের মৃত্যু: নজরদারিতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম