পাবনায় একসঙ্গে ১২ নেতাকর্মীকে বহিষ্কার করলো আ.লীগ

পাবনা প্রতিনিধি 
২০ নভেম্বর ২০২১, ২৩:০৩আপডেট : ২০ নভেম্বর ২০২১, ২৩:০৩

দলীয় নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় পাবনায় ১২ নেতাকর্মীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আহাদ বাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, দুপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কারাদেশ প্রাপ্তরা হলেন- পাবনা বেড়া পৌরসভা নির্বাচনে বিদ্রোহী মেয়র প্রার্থী আব্দুল বাতেন এবং ফজলুর রহমান; ঈশ্বরদীর সাড়া ইউনিয়নের জুয়েল চৌধুরী, সাহাপুর ইউনিয়নের একলাস হোসেন বাবু, লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের আনিসুর রহমান আনিস, চাটমোহরের ফৈলজানা ইউনিয়নের হাফিজুর রহমান, হরিপুর ইউনিয়নের আফজাল হোসেন, মূলগ্রাম ইউনিয়নের মো. শহিদুল ইসলাম, গুনাইগাছা ইউনিয়নের রজব আলী বাবলু, হাবিবুর রহমান, হান্ডিয়াল ইউনিয়নের মো. গোলজার হোসেন ও বিলচলন ইউনিয়নের আকতার হোসেন।

দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় দলের প্রাথমিক সদস্য পদ থেকে তাদের বহিষ্কার করা হয়। এসব বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ না করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস