নাটোরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত অর্ধশতাধিক

নাটোর প্রতিনিধি
২২ নভেম্বর ২০২১, ১১:৩৯আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১১:৫৪

নাটোরে বিক্ষোভ কর্মসূচি পালনকালে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ, সংবাদকর্মীসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। সোমবার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে শহরের আলাইপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুই জন বিক্ষোভকারীকে আটকের তথ্য জানিয়েছেন সদর থানার ওসি মুনসুর রহমান।

 জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি পালনের জন্য আলাইপুর এলাকায় বিএনপি কার্যালয়ে জড়ো হন জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিনা উসকানিতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ শুরু করে। এতে কমিশনার সোহাগ ও আলম গুলিবিদ্ধ হন। এছাড়া বিএনপি নেতা আসাদসহ ছাত্রদল ও যুবদলের মাসুদ, ডালিম, তুষার ও কামরুলসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ী বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে যুগান্তরের সাংবাদিক শহিদুল হোক সরকার ও বাংলাভিশনের কর্মী কামরুল আহত হয়েছে।

 তবে বিএনপি কর্মীরা সড়কে বিক্ষোভ করে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। তিনি বলেন, সড়কের ওপর বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ করতে নিষেধ করা হয়।  এ সময় তারা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।  এ সময় সদর থানার ওসি মুনসুর রহমানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ, লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন।

/টিটি/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম