বিএনপির সাবেক এমপির মৃত্যুদণ্ডে এলাকায় মিষ্টি বিতরণ

বগুড়া প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২১, ১৪:৫০আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৪:৫০

বগুড়া-৩ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আবদুল মোমিন তালুকদার খোকার মৃত্যুদণ্ডের আদেশের খবরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। এরপর আদমদীঘি উপজেলার সান্তাহারে মিছিল ও মিস্ট বিতরণ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

খোকার ছোট ভাই আদমদীঘি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আবদুল মহিত তালুকদার জানান, এ বিষয়ে পরবর্তীতে বক্তব্য দেওয়া হবে। 

মানবতাবিরোধী অপরাধে বিএনপির সাবেক এমপির মৃত্যুদণ্ড

বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম জানান, এ মামলায় পর্যাপ্ত সাক্ষী-প্রমাণ ছিল না। এরপরও রাজনৈতিক উদ্দেশ্যে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়া হবে।

বগুড়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি রুহুল আমিন বাবলু জানান, এ রায় যুগান্তকরী। সরকারের চেষ্টায় স্বাধীনতার ৫০ বছর পর হলেও আমরা রাজাকারমুক্ত হতে পারছি। 

জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু জানান, এই রায় জাতির প্রত্যাশা ছিল। পাপের প্রায়শ্চিত্ত হয়েছে।

জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আল রাজি জুয়েল জানান, যুগান্তকরী এই রায়ে তিনি খুশি। দুপুরে শহরের সাতমাথায় জনগণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। 

জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা জানান, খোকা রাজাকারের বিরুদ্ধে এই রায় স্বাধীনতার স্বপক্ষের মানুষের বিজয়। তিনি অবিলম্বে খোকাকে গ্রেফতার ও ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।

আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা জানান, খোকা রাজাকারের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা হওয়ায় মানবতার জয় হয়েছে। এ রায় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। রায় ঘোষণার পর সান্তাহার দলীয় কার্যালয় থেকে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল করা হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম। 

/এসএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম