‘বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে’ খালেদা জিয়ার মুক্তির দাবিতে মশাল মিছিল

বগুড়া প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২১, ১৭:১৭আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৭:১৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বগুড়া জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুকের নেতৃত্বে মশাল মিছিল হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে বড়গোলা-দত্তবাড়ি এলাকায় এ মিছিল হয়। মিছিলের সময় বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগসাজশ করে সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে।

এ প্রসঙ্গে জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম বলেন, ‘ফারুক বহিষ্কৃত নেতা, তাই ওই মিছিল সম্পর্কে আমরা কোনও মন্তব্য করবো না।’

বিদ্যুৎ সরবরাহ বন্ধের প্রশ্নে নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি-২ (নেসকো) এর নির্বাহী প্রকৌশলী ওমর ফারুকের দাবি, ‘ওই এলাকায় কোনও লোডশেডিংয়ের শিডিউল ছিল না। তবে দত্তবাড়ি এলাকায় খুঁটিতে ফিউজ মেরামত করার জন্য স্টাফরা শিববাটি সরবরাহ কেন্দ্র থেকে কিছু সময়ের জন্য বিদ্যুৎ বন্ধ করেছিলেন। ওই
সময় কোনও দলের মিছিল হয়ে থাকলে সেটা কাকতালীয় ঘটনা।’

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে শহরের ঝাউতলায় একটি গলির মধ্যে জেলা ও শহর যুবদলের অন্তত ৬০ নেতাকর্মী সমবেত হন। তারা সেখানে বাঁশের মশাল নিয়ে অবস্থান করতে থাকেন। এ সময় হঠাৎ নেসকো-২এর আওতাভুক্ত শহরের বড়গোলা ও দত্তবাড়ি এলাকায় বিদ্যুৎ চলে যায়। তখন বগুড়া
জেলা যুবদলের বহিষ্কৃত সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলামের নেতৃত্বে ব্যানার নিয়ে মশাল মিছিল বের করা হয়। সেখান থেকে বড়গোলা হয়ে মিছিল দত্তবাড়ির দিকে চলে যায়। মিছিল থেকে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি জানানো হয়। এছাড়া খালেদা জিয়ার কিছু হলে ঘরে ঘরে আগুন জ্বলবেসহ বিভিন্ন স্লোগান দেয় তারা। মিছিলকারীরা দত্তবাড়িতে মশালগুলো ফেলে চেলোপাড়া ও কাটনারপাড়ার দিকে চলে যান। এর পরপরই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

অনেকদিন পর শহরে মশাল মিছিল দেখে পথচারী ও এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে মন্তব্য করেন, যুবদলের নেতারা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে
মশাল মিছিল করেছেন।

বগুড়া জেলা যুবদলের বহিষ্কৃত সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুককে কল করেও পাওয়া যায়নি।

সদর থানার ওসি সেলিম রেজা জানান, সাবেক যুবদল নেতাকর্মীরা হঠাৎ করে কয়েক মিনিটের জন্য মশাল মিছিল বের করেছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম