ভোট গণনায় কারচুপির অভিযোগ পরাজিত প্রার্থীর

বগুড়া প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২১, ১৭:৫৩আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৭:৫৩

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নাটাবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ভোট গণনায় কারচুপির অভিযোগ উঠেছে। ওই ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী ইউনুস আলী আকন্দ বুধবার (১ ডিসেম্বর) এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

ইউনুস আলী আকন্দ বলেন, ‘গোসাইবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে তালা মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নাটাবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন মথুরাপুর জিএমসি ডিগ্রি কলেজের প্রভাষক জিয়াউর রহমান ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ছিলেন সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা।’

তিনি অভিযোগ করে বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তারা নির্বাচনে সঠিকভাবে ভোট গণনা না করে পূর্বপরিকল্পিতভাবে আমাকে ৮০৬ ভোট দেখিয়ে এবং প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের প্রার্থীকে ৮০৮ ভোট দেখিয়ে বিজয়ী ঘোষণা করেন। কিন্তু বারবার অনুরোধের পরও তারা ভোট আর গণনা না করেই চলে যান।’

তার আরও অভিযোগ, নির্বাচিত হওয়ার পরও অর্থের বিনিময়ে তারা তাকে দুই ভোটে পরাজিত করেছে। তাই এ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘ভোট গণনার সময় ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পুনরায় ভোট গণনা করতে আরও সময় লাগবে তাই সম্ভব হয়নি। তবে অর্থের বিনিময়ে অন্য প্রার্থীকে বিজয়ী ঘোষণার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’

ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেস আলী জানান, পরাজিত ওই প্রার্থী ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে পারেন। অনুমতি পেলে দুই প্রার্থী ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুনরায় ভোট গণনা করা যেতে পারে। এ ছাড়া আর কিছু করার নেই।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম