কালি বাড়ির সিসিটিভির হার্ডডিস্ক চুরি, সন্দেহের চোখ যেদিকে

নাটোর প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২১, ২৩:০২আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ২৩:০৫

নাটোরের সদর উপজেলার প্রায় ৩০০ বছরের পুরোনো ঐতিহাসিক ভাটোদাঁড়া কালি বাড়ির সিসিটিভির হার্ডডিস্ক চুরি করেছে দুর্বৃত্তরা। তবে পাশে থাকা সব সামগ্রী যথাস্থানে রয়েছে।

ওই ঘটনার সময় কালি বাড়ি চত্বরে কোনও পাহারাদার ছিল না। পুলিশের ধারনা, ওই হার্ডডিস্কে রেকর্ড হওয়া কোনও বিষয় আয়ত্তে নিতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) রাতে ঘটনাটি ঘটে।

কালি বাড়ি কমিটির সহ-সভাপতি গণেশ ভট্টাচার্য জানান, প্রতিদিনের মতো সকালে হাততে বের হয়ে তিনি কালি বাড়িতে প্রবেশ করেন। এ সময় কালি ঘরের তালা ভাঙা ও পরে সিসিটিভি হার্ডডিস্ক খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেন।

কালি বাড়ি কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ জানান, কালি বাড়ির পেছনের দেয়াল টপকে দুর্বৃত্ত কালি বাড়ি চত্বরে প্রবেশ করে। এ সময় পেছনের কাঠের দরজা ও তালা ছাড়াও কালি ঘরের গ্রিলের তালা ভেঙে প্রবেশ করে। সিসিটিভি হার্ডডিস্ক ছাড়া অন্য কিছু খোয়া যাওয়ার তথ্য তিনি পাননি।

সদর থানার ওসি মুনসুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই সিসিটিভি ফুটেজে এমন কিছু রেকর্ড ছিল যার সঙ্গে কারো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় জড়িত। ওটা নিয়ন্ত্রণে নিতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। ওই দুর্বৃত্তকে ধরতে পুলিশ কাজ করছে। সরকারি নির্দেশনা মেনে কালি বাড়িতে পাহারার ব্যবস্থা করতে কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় কয়েকজন অধিবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কয়েকদিন আগে ওই কালিবাড়িতে কালি পূজা ও মেলা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় এক জনপ্রতিনিধি সঙ্গীয় লোকজনসহ কালি বাড়ি চত্বরে এসে কিছু বক্তব্য দেন। ওই বক্তব্য নিয়ে কয়েকদিন থেকেই আলোচনা-সমালোচনা চলছিল। ঘটনাকে কেন্দ্র করে সিসিটিভির হার্ডডিস্ক চুরির ঘটনা ঘটতে পারে।’

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী