শিবিরমুক্ত ছাত্রলীগ চান রাবির ভারপ্রাপ্ত সভাপতি-সম্পাদক

রাজশাহী প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৬, ০৫:০৯আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ০৫:০৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের মধ্যে শিবিরের চর আছে উল্লেখ করে সংগঠনটিকে শিবির-ছাত্রদলের চরমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম ও সম্পাদক খালিদ হাসান বিপ্লব। বৃহস্পতিবার বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সাংবাদিকের সঙ্গে মতবিনিময়ে তারা এ কথা জানান।
ভারপ্রাপ্ত সভাপতি-সম্পাদক জানান, যুদ্ধাপরাধী জামায়াতের ছাত্র সংগঠন শিবির রাবি ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকায় তাদের ঘাঁটি আছে। এমনকি ঐতিহ্যবাহী সংগঠন রাবি ছাত্রলীগেও তাদের চর আছে। রাবি ছাত্রলীগকে শিবিরমুক্ত করতে তাই একটি মনিটরিং টিম গঠন করা হবে। এই টিমের সিদ্ধান্ত অনুযায়ী রাবি ছাত্রলীগকে শিবির-ছাত্রদলের চরমুক্ত করা হবে।
রাবি ছাত্রলীগের দুই নেতা আরও জানান, বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের ডাইনিং-ক্যান্টিন ও বিভিন্ন খাবার হোটেলে যেসব ছাত্রলীগের নেতাকর্মীদের বকেয়া রয়েছে তাদেরকে ৫ ফেব্রুয়ারির মধ্যে তা পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। যারা এ নির্দেশ মানবে না তাদের বিরুদ্ধে সাংগাঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা।

মতবিনিময়কালে ক্যাম্পাসে চাঁদাবাজি বন্ধ, সাধারণ শিক্ষার্থীদের হয়রানি বন্ধ, ব্যক্তিগত রাগ বা ক্ষোভ সাংগাঠনিক পর্যায়ে না নেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দেন দুই নেতা।

মতবিনিময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাবি ছাত্রলীগের সহসভাপতি ফিরোজ মাহমুদ, ছাত্র বৃত্তিবিষয়ক সম্পাদক টগ মো. সালেহ, যুগ্ম-সম্পাদক গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, শরীফুল ইসলাম সাদ্দাম, ছাত্রলীগ সদস্য সাকিবুল হাসান বাকি প্রমুখ।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম