লাইনে কাজের সময় বিদ্যুৎ আসায় নেসকো কর্মীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২১, ১৩:৩৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৩:৩৩

রাজশাহীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) বিদ্যুৎ লাইনে কাজ করতে ওঠেন কর্মী রেজাউল ইসলাম রেজা (৪৭)। তিনি ওপরে থাকতেই লাইনে বিদ্যুৎ চলে আসে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজা নিচে দাঁড়ানো একজন কর্মীর ওপর পড়েন। এতে ওই কর্মীও সামান্য আহত হন। রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজশাহী নগরের পাঠানপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর সোমবার সিরাজগঞ্জের একটি হাসপাতালে রেজার মৃত্যু হয়।

এদিকে, এ ঘটনায় বিন্দুর মোড় পিডিবি কার্যালয়ে বিক্ষোভ করছেন নেসকো শ্রমিকরা। তারা নির্বাহী, সহকারী ও উপ-সহকারী প্রকৌশলীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাদের দাবি, ওই লাইনে শাট ডাউনলোড না নিয়ে কাজে পাঠানো হয়েছিল রেজাকে।

নেসকোর সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার শিরিন ইয়াসমিন সাংবাদিকদের জানান, বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ রেজাকে প্রথমে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। সেখান থেকে বিকালে ঢাকায় নেওয়ার পথে অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জের খাজা ইউনুস মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সোয়া ১০টার দিকে তিনি মারা যান।

চিকিৎসকের বরাত দিয়ে শিরিন বলেন, ‘ঢাকায় নেওয়ার পথে নাটোরের বনপাড়া গিয়ে নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে রেজার। সেখানে প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করতে হয়। এর পর আবার রওনা হলে সিরাজগঞ্জ গিয়ে একই অবস্থা হয়। এ অবস্থায় তাকে সিরাজগঞ্জে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।’

রেজা নেসকোতে টেকনিক্যাল স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার মুসরইল। তবে তিনি নগরীর উপশহরে ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যুৎকর্মী রেজা রাজশাহী নগরীর শাহ মখদুম ঈদগাঁওয়ের পাশে ৩৩ কেভি লাইনে কাজ করছিলেন। হঠাৎ লাইনটিতে বিদ্যুৎ চলে আসে। সঙ্গে সঙ্গে রেজাউল সেখান থেকে ১১ কেভি লাইনে পড়েন। এরপর নিচে মামুন নামের একজন কর্মীর ওপর পড়ে যান। বিদ্যুৎ বিভাগের লোকজন দ্রুত তাকে পিকআপ ভ্যানে করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

নেসকোর প্রধান প্রকৌশলী অনিত রায় বলেন, ঘটনা তদন্তে একটি কমিটি করা হয়েছে। কমিটিই দেখবে লাইন বন্ধ করা হয়েছিল, নাকি হঠাৎ চালু হয়ে গেছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

/এমএএ/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী