পুরুষাঙ্গ কেটে ফেলা এসআই-এর অবস্থা গুরুতর, ঢাকায় স্থানান্তর

রাজশাহী প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২১, ২৩:৫৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ২৩:৫৮

রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতেখার আল-আমিনের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী। এ ঘটনার পর ইফতেখারকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এদিকে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলায় স্ত্রী রুপসী দেওয়ানকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে নগরীর সাগরপাড়া এলাকায় ভাড়া বাসায় এসআই স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলে তার স্ত্রী।

হাসপাতালের ২ নং ওয়ার্ডে কর্মরত চিকিৎসক আহমেদ উল্লাহ জানান, তার পুরুষাঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এজন্য অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। রোগীর অবস্থা ভালো না। তাই তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। রাত ৮টার দিকে তাকে নিয়ে হাসপাতালের অ্যাম্বুলেন্স ঢাকার উদেশ্যে রওনা হয়।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, বিকেলে এসআই ইফতেখার আল-আমিন ভাড়া বাসায় ঘুমিয়ে ছিলেন। পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে পুরুষাঙ্গ কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। সেখান থেকে তাকে নেওয়া হয় হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে। অবস্থার অবনতি হলে নেওয়া হয় অপারেশন থিয়েটারে।

ওসি নিবারণ চন্দ্র বর্মণ আরও বলেন, রুপসী দেওয়ান স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার কথা স্বীকার করেছেন এবং বাসার ময়লার ঝুড়ি থেকে সেটি বের করে দিয়েছেন। তার দাবি, তার স্বামীর একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক রয়েছে। সে ক্ষোভ থেকে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, রুপসীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/এমপি/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম