চেয়ারম্যান প্রার্থী নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ২

পাবনা প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২১, ১৩:৪৩আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৩:৪৩

পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে নির্বাচনি সহিংসতায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলম নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিহতের বাবা মোজাম্মেল হক খান বাদী হয়ে শনিবার (১১ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে মামলাটি করেন।

মামলায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ খানকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া ৩৪  জনকে নামীয় এবং আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এর আগে শনিবার ঘটনার পর ভাড়ারা ইউপির নলদহ চেয়ারম্যানপাড়া এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তারাও এই মামলার এজাহারভুক্ত আসামি।

এদিকে, স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর ঘটনায় ওই ইউনিয়নে চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শনিবার সকালে ভাড়ারা ইউনিয়নের চারা বটতলার ইন্দারা মোড় কালুরপাড়া এলাকায় নির্বাচনি প্রচারণা নিয়ে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম নিহত হন।

আরও খবর: তিন প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থী নিহত, নির্বাচন স্থগিত

/এমএএ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী