স্ত্রী হত্যার ৯ বছর পর স্বামীর যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২১, ১৬:০১আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৬:০১

সিরাজগঞ্জের এনায়েতপুরে বিউটি খাতুনকে হত্যার দায়ে স্বামী সুলতান মাহমুদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এরফানুল্লাহ এ রায় ঘোষণা করেন। আদালতের পেশকার মিহির বরণ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত সুলতান মাহমুদ জেলার এনায়েতপুর থানার আড়কান্দি জেলেপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ২০১২ সালের ২১ ডিসেম্বর স্ত্রী বিউটি খাতুনকে নিজ বাড়িতে পিটিয়ে ও গলা টিপে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান সুলতান মাহমুদ। পরে নিহতের ছোট ভাই সাদ্দাম হোসেন এনায়েতপুর থানায় বোনের স্বামীকে আসামি করে হত্যা মামলা করেন। এরপর পুলিশ সুলতান মাহমুদকে গ্রেফতার করে। এই মামলার তদন্ত ও দীর্ঘ শুনানি শেষে প্রায় ৯ বছর পর আদালত আজ এ রায় দেন।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম