নির্বাচনে অনিয়ম করলে প্রার্থিতা বাতিল: কবিতা খানম

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২১, ২০:২৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ২০:২৮

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, আগামী ২৬ ডিসেম্বর ও ৫ জানুয়ারি অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা সৃষ্টি, কোনও ধরনের অনিয়ম করলে প্রার্থিতা বাতিলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৩ নভেম্বর) বিকালে সিরাজগঞ্জ সা‌র্কিট হাউজ সম্মেলন ক‌ক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে সিরাজগঞ্জের ছয় উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনের সব প্রার্থীদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, কোনও প্রার্থী সহিংসতা সৃষ্টি কিংবা ভোটকেন্দ্রে অবৈধভাবে ব্যালট পেপারে হাত দেওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তার প্রার্থিতা বাতিলসহ আইনের আওতায় আনা হবে। পাশাপাশি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং ও রিটার্নিং অফিসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কেউ অনিয়মের সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাউকে ছাড় দেওয়া হবে না।

এ ছাড়া নির্বাচনে সব ধরনের অনিয়ম ঠেকাতে প্রতি কেন্দ্রে ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠাতে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন একসেস টু সার্ভিসেস (আইডিয়া) প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম, সিরাজগঞ্জের পু‌লিশ সুপার হা‌সিবুল আলম, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফ‌রিদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা শ‌হিদুল ইসলাম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা।

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান