পৌর কাউন্সিলর হত্যা মামলার ৪ আসামির আত্মসমর্পণ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২১, ১৫:১৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৫:৫১

সিরাজগঞ্জ পৌরসভার বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যা মামলার প্রধান আসামি শাহাদত হোসেন বুদ্দিনসহ চার জন আদালতে আত্মসমর্পণ করেছে। তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আত্মসমর্পণ করলে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসাইন।

তারা হলো—সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হত্যা মামলার প্রধান আসামি শাহাদাত হোসেন বুদ্দিন, রবিউল ইসলাম, সোহাগ সেখ ও কবির হোসেন।

সদর কোর্ট পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, দুপুর ১২টার দিকে শাহাদত হোসেন বুদ্দিনসহ চারজন আত্মসমর্পণ করে জামিন আবেদন করে। শুনানি শেষে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি কাউন্সিলর পদে বিজয়ী হন তরিকুল ইসলাম। ফলাফল ঘোষণার পরপরই পরাজিত প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিনের সমর্থকরা তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তরিকুল ইসলাম গুরুতর আহত হয়। 

ওই দিন রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় পরদিন নিহতের ছেলে হৃদয় খান বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখসহ আরও ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে হত্যা মামলা করেন।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান