প্রার্থী হতে গিয়ে জানলেন তিনি মৃত

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২১, ২৩:১৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ২৩:১৬

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পঞ্চম ধাপে এক নম্বর তালম ইউনিয়নে আগামী ৫ জানুয়ারি নির্বাচন। ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মো. আব্দুল লতিফ সরকার। গত ৯ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। 

১২ ডিসেম্বর মনোনয়ন বাচাইয়ের সময় আব্দুল লতিফ সরকারের মনোনয়নপত্রটি বাতিল করা হয়। কারণ হিসেবে তাড়াশ উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় লিখিতভাবে জানান, ভোটার তালিকায় তার নাম নেই, অর্থাৎ তিনি মৃত। 

তিনি আরও জানান, বাচাইকালে দেখা যায় গত ২৬ নভেম্বর সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী প্রাপ্ত ভোটার তালিকায় আব্দুল লতিফ সরকারের নাম নেই।, যা স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ২৬(১) (ঘ) ধারার লঙ্ঘন হয়েছে। এ অস্থায় ওই ধারা ২৬(১) (ঘ) মোতাবেক মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।

এ ঘটনায় হতবাক হয়ে যান আব্দুল লতিফ। অথচ ভোটার তালিকা অনুযায়ী তার জাতীয় পরিচয়পত্রও রয়েছে। তিনি মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ সিরাজগঞ্জ বরাবর। আগামী ১৮ ডিসেম্বর আপিল নিষ্পত্তির শেষ তারিখ।

আব্দুল লতিফ সরকার জানান, ‌‘আমি মারা গেছি, এটা কী করে সম্ভব? নির্বাচন কমিশনে আপিল করেছি। সেখানে নিষ্পত্তি না হলে প্রয়োজনে আদালতে যাবো।’

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় জানান, আমরা বিধি মোতাবেক আব্দুল লতিফ সরকারের মনোয়রপত্র বাতিল করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি আপিলে নিষ্পত্তি করবেন।

সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, তার একটি আপিল আবেদন পেয়েছি। এ বিষয়ে শুনানি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম