দুই সপ্তাহ পর রাজশাহীর করোনা ল্যাব চালু

রাজশাহী প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২২, ২২:২৪আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ২২:২৪

দুই সপ্তাহ পর রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবটি চালু করা হয়েছে। শনিবার (১ জানুয়ারি) ল্যাবটি চালু করা হয়। এরপর থেকে শুরু হয়েছে করোনার নমুনা পরীক্ষা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ল্যাব চালানোর জন্য আমাদের নিজস্ব জনবল নেই। দুই বৈজ্ঞানিক কর্মকর্তা চলে যাওয়ায় পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছিল। এখন আবারও আমরা রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে দুই কর্মকর্তাকে এনেছি। তারা সফলভাবে ল্যাব পরিচালনা করতে পারছেন। এখন আগের মতোই ল্যাব চলবে।

হাসপাতালের পাশাপাশি রাজশাহী মেডিক্যাল কলেজেও আরেকটি আরটি-পিসিআর ল্যাব আছে। এখানে সাধারণ মানুষ এবং হাসপাতালের ল্যাবে ভর্তি থাকা রোগীদের নমুনা পরীক্ষা করা হয়। ২০২০ সালের মার্চে হাসপাতালের ল্যাবটি চালু হয়। এর আগে চালু হয় কলেজের ল্যাবটি।

গত ১৭ ডিসেম্বর দুই বৈজ্ঞানিক কর্মকর্তা দায়িত্ব থেকে অব্যাহতি নিলে ল্যাবটির নমুনা পরীক্ষা বন্ধ হয়ে যায়। দুই কর্মকর্তাকে বিভাগীয় ডিএনএ ল্যাব থেকে আনা হয়েছিল। সম্প্রতি তাদের বিরুদ্ধে করোনার নমুনা পরীক্ষার কিট নয়-ছয়ের অভিযোগ ওঠে। এ নিয়ে তদন্ত কমিটি হয়।

কমিটি কিট গায়েবের প্রমাণ না পেলেও দুজনকে ল্যাব থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করে। সরিয়ে দেওয়ার আগেই দুই কর্মকর্তা দায়িত্ব থেকে অব্যহতি নিয়ে বিভাগীয় ডিএনএ ল্যাবে চলে যান। ফলে হাসপাতালের নমুনা পরীক্ষা বন্ধ হয়ে যায়।

/এএম/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম