সিরাজগঞ্জে সংঘর্ষ, জেলা বিএনপির সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদকসহ গ্রেফতার ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২২, ০০:১৩আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০০:১৩

সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় করা মামলায় জেলা বিএনপির সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ চার জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় শহরের কয়েকটি মহল্লায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত। 

গ্রেফতারকৃতরা হলেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রাশদেুল হাসান রঞ্জন, কর্মী রেজাউল করিম ও ইমন বাশার।

ওসি শ্যামল কুমার দত্ত বলেন, গ্রেফতারকৃতরা ৩০ ডিসেম্বর সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি। রবিবার (২ জানুয়ারি) সকালে তাদেরকে আদালতে পাঠানো হবে। এসব মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। 

গত বৃহস্পতবিার (৩০ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা সমাবেশে মিছিল নিয়ে আসার সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েক ঘণ্টা ব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের ৭০ জন নেতাকর্মী আহত হন। 

এ ঘটনায় নাম উল্লেখ ও অজ্ঞাতসহ বিএনপির প্রায় সাড়ে ৭০০ নেতাকর্মীকে আসামি করে চারটি মামলা করা হয়। এর মধ্যে তিনটি মামলা করা হয় পুলিশের পক্ষ থেকে। অপর মামলাটি করেছেন জেলা আওয়ামী লীগের এক কর্মী।

/এএম/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম