পুলিশ কর্মকর্তাদের মোবাইল নম্বর ক্লোনিংয়ের দায়ে আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৬, ১৬:২৩আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ১৬:২৩

মোবাইল নম্বর ক্লোনিংয়ের দায়ে আটক আব্দুল মমিন (৩৫) রাজশাহী রেঞ্জের ডিআইজি ও সিরাজগঞ্জ পুলিশ সুপারের মোবাইল নম্বর ক্লোনিংয়ের দায়ে আব্দুল মমিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চকপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুল মমিন জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চকপাড়া গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে।
জেলা পুলিশ সুপার মো.মিরাজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘আটক  যুবক রাজশাহী রেঞ্জের ডিআইজিসহ আমার সরকারি মোবাইল নম্বরের একই এয়াটেল নম্বর (০১৬১৩-৩৭৪০৩০) এবং ০১৬১৩-৩৭৩৭৮৮) সংগ্রহ করে বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তাদের কাছে ফোন দিয়ে প্রতারণা করে আসছিল। বিষয়টি আমার নজরে আসায় ডিবি পুলিশ ও সলঙ্গা থানা পুলিশ যৌথভাবে তাকে রবিবার সকালে নিজ বাড়ি থেকে আটক করে। এ ঘটনার সঙ্গে সিরাজগঞ্জ হাটিকুমরুল মোড়ের জনৈক মোবাইল ব্যবসায়ী সাদ্দাম ও এয়ারটেলের বিক্রয় প্রতিনিধি রুবেল জড়িত বলে তিনি পুলিশের কাছে স্বীকার করেছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’
ডিবি পুলিশের ওসি ওয়াহেদুজ্জামান জানান, মমিনকে আটক করার পর হাটিকুমরুল মোড়ের মোবাইল ব্যবসায়ী সাদ্দাম ও এয়ারটেল প্রতিনিধি রুবেলকে অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের