সিরাজগঞ্জে যমুনা নদীর পশ্চিমপাড়ে প্রস্তাবিত-২ অর্থনৈতিক অঞ্চলের অধিগ্রহণ করা জমির মূল্য পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জমির মালিকরা।
মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া এলাকায় অর্থনৈতিক অঞ্চলের বিয়ারা নবেলটিয়া, রায়পুর, পুঠিয়াবাড়ী, বড় পিয়ারী বনবাড়িয়া, মোরগ্রাম ও ছোটপিয়ারী মৌজার জমি মালিকেরা সমবেত হয়ে এ মানববন্ধন করেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
৮টি মৌজার জমি মালিকদের স্বার্থরক্ষা কমিটির সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য সাধারণ সম্পাদক ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, আব্দুর রাজ্জাক, সাবেক কমিশনার সেরাজুল ইসলাম, জামিউর রহমান উল্লাস, কৃষক নেতা আলী আহমদ, রফিকুল ইসলাম, রেজাউল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, অর্থনৈতিক অঞ্চলের ৮টি মৌজার এক হাজার ৮২ একর জমির মূল্য পরিশোধ না করে কোনও ধরনের কাজ শুরু করা হলে কঠিন কর্মসূচি দেওয়া হবে।









