বিজয়ী ইউপি সদস্যের ওপর পরাজিত প্রার্থীর হামলায় আহত ১১

বগুড়া প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২২, ২০:০০আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ২০:০০

বগুড়ার দুপচাঁচিয়ার চামরুল ইউনিয়নের পোথাট্টি গ্রামে বিজয়ী সদস্য মীর আবদুর রহিমের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরের দিকে এ হামলার ঘটনায় নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযোগ উঠেছে, ওই ইউনিয়নের পরাজিত সদস্য প্রার্থী মোকলেছার রহমান বাবু ও তার সমর্থকরা এ হামলা চালিয়েছেন।

দুপচাঁচিয়া থানার ওসি হাসান আলী জানান, বিজয়ী ও পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের বিষয়টি তিনি শুনেছেন। মামলা দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আহতরা হলেন- তছলিম উদ্দিন (৪৬), সাদেকুল ইসলাম প্রামানিক (৩৩), সোহেল রানা (৩৫), ফিরোজ মীর (৩২), মুকুল মন্ডল (৩৮), রেবেকা সুলতানা (৩৫), মোজাম্মেল হক (৬৫), নূর বানু বেগম আসমা (৪০), রেজাউল সাহানা (৫০), মরিয়ম বেগম (৩২) ও আবেদন আলী (৩৫)।

নির্বাচিত ইউপি সদস্য মীর আব্দুর রহিমের দাবি, শুক্রবার দুপুরের দিকে তিনি মহাস্থান যাওয়ার পথে তিনদীঘি এলাকায় পৌঁছালে পরাজিত সদস্য প্রার্থী মোখলেছার রহমান বাবু ও তার সমর্থকরা হামলা চালান। তাদের পরিকল্পিত এ হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। এ সময় তার ভাতিজির বাড়িতেও হামলা করা হয়।

তিনি জানান, দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি এ হামলার জন্য মোখলেছার রহমান বাবু ও অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান।

/এফআর/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম