নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নওগাঁ প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২২, ১৭:০৯আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৭:৩৮

নওগাঁর সাপাহারের হাপানিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (০৮ জানুয়ারি) ভোরে উপজেলার গোয়ালা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত মকবুল হোসেন ওরফে সালাউদ্দীন (৩০) গোয়ালা ইউনিয়নের কৃষ্ণস্বদা গ্রামের আলাউদ্দিন হোসেনের ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে একদল গরু ব্যবসায়ীর সঙ্গে কৃষ্ণস্বদা গ্রামের সালাউদ্দীন গরু আনতে ভারতে যান। শনিবার ভোরে গরু নিয়ে বাংলাদেশে ঢোকার সময় ভারতের পান্নাপুর ৬৯ বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও সালউদ্দীন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। শনিবার বেলা ১১টার দিকে সীমান্তে লাশ পড়ে থাকতে দেখে বিজিবিকে জানায় স্থানীয়রা।

সাপাহার উপজেলার হাপানিয়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আব্দুল আজিজ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পতাকা বৈঠকের জন্য পান্নাপুর বিএসএফ ক্যাম্পে বার্তা পাঠানো হয়েছে। 

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, হাপানিয়া সীমান্তে বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছে বলে শুনেছি। তার লাশ উদ্ধার করবে বিজিবি। এ ঘটনায় আমাদের কাছে কোনও অভিযোগ আসেনি। মামলা হলে আমরা ব্যবস্থা নেবো।

/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি