রাজশাহীতে তাপমাত্রা ৬.৮ ডি.সে.

শীতের তীব্রতায় দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

রাজশাহী প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৬, ২২:৩৩আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ২২:৩৪

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী। রবিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।শনিবার রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে এক দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পেয়েছে। ফলে শীতের তীব্রতা আরও বেড়েছে।এতে চরম দুর্ভোগে পড়েছে সেখানকার নিম্ন আয়ের মানুষ।
রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শহিদুল ইসলাম বলেন, বরিবার এ মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা। রাজশাহীর ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ধরনের আবহাওয়া আরও কয়েকদিন থাকতে পারে।
রবিবার দুপুরের দিকে সূর্যের দেখা পাওয়া গেলেও শীতের তীব্রতা কমেনি। বিশেষ করে সকাল থেকেই থমকে যায় নগর জীবনযাত্রা। শীতের কারণে মানুষের স্বাভাবিক কাজকর্ম যেন স্থবির হয়ে যায়।ছিন্নমুল ও দিনমজুররা পোহাচ্ছেন সীমাহীন কষ্ট।
রাজশাহী বিভিন্ন জায়গায় ভোর থেকে সকাল পর্যন্ত অনেককে খড়খুটো সংগ্রহ করে আগুন জ্বালিয়ে তীব্র শীত নিবারণ করতে দেখা গেছে। ঘন কুয়াশায় সড়কগুলোতে হেড লাইট জ্বালিয়ে যাতায়াত করতে দেখা গেছে সব ধরণের যানবাহন।
এদিকে রাজশাহীর বাগমারায় ঠাণ্ডা জনিতকারণে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া অর্ধাশতাধিক অসুস্থ হয়ে পড়েছে। 
এছাড়া রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালসহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে গত দুদিনে।
বিভিন্ন ক্লিনিকে শিশু ও বৃদ্ধরা শীতজনিত কারণে অসুস্থ হয়ে ভর্তিও রয়েছে। এদের মধ্যে অধিকাংশ শিশু ও বৃদ্ধ বলে জানা গেছে। শীতে বৃদ্ধ ও শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম