নাটোরে বাস-ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ২

নাটোর প্রতিনিধি 
১২ জানুয়ারি ২০২২, ১১:১৩আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১১:১৬

নাটোরে বাস, ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাত জন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—ট্রাকচালক ঝিনাইদহের আবু মুসা ও কাঠ ব্যবসায়ী কুষ্টিয়ার আসাদুল হক। লাশ  নাটোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আখতার হামিদ খান জানান, রাত দেড়টার দিকে তোকিয়া এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় অপর একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাসকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আবু মুসা ও আসাদুল হকের মৃত্যু হয়। আহত হন সাত জন। আহতদের তিন জনকে নাটোর সদর হাসপাতাল এবং অন্যদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান জানান, ভোর ৪টার দিকে দুর্ঘটনাকবলিত বাস, ট্রাক ও কাভার্ডভ্যান সরিয়ে নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম