মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

বগুড়া প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২২, ২৩:০০আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ২৩:০৫

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ দুই বন্ধু নিহত এবং একজন আহত হয়েছেন। বুধবার (১২ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার পীরগাছা বন্দরে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার এসআই সোহেল রানা এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন– বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের কাশিপুর গ্রামের পুটু আকন্দের ছেলে ও শিবগঞ্জ সরকারি এমএইচ ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র সোহানুর রহমান সোহান (২০) এবং তার বন্ধু একই ইউনিয়নের চকরামপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও মোকামতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন (১৬)। আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তাদের বন্ধু আবদুল মালেকের ছেলে রাফি (১৭)।

পুলিশ ও স্বজনরা জানান, সোহানুর রহমান সোহানের মা বগুড়া সদরের পীরগাছা এলাকায় বাবার বাড়িতে বসবাস করেন। সোহান মায়ের সঙ্গে দেখা করতে বুধবার দুপুরে শিবগঞ্জে থেকে মোটরসাইকেলে বন্ধু সাব্বির ও রাফিকে নিয়ে পীরগাছায় নানার বাড়িতে যাচ্ছিলেন। পীরগাছা বন্দরের কাছে একটি বালুবাহী ট্রাককে অতিক্রম করতে গিয়ে তাদের মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান সোহান। স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ভর্তির পর সাব্বিরকে সিটি স্ক্যান করাতে হাসপাতালের বাইরে নেওয়া হলে তিনি মারা যান।

/এমএএ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম