মাঠ থেকে সাবেক ইউপি সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২২, ১৪:০৬আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৪:০৬

নওগাঁর ধামইরহাট উপজেলার বীরগ্রাম ও মঙ্গোলিয়া গ্রামের ফসলের মাঠ থেকে এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ধামইরহাট থানা পুলিশ। 

নিহত নারীর নাম জান্নাতুন ফেরদৌস (৩৮)। তিনি আলমপুর ইউপির সাবেক ইউপি সদস্য ও মঙ্গলীয়া গ্রামের ইফতেখার আশরাফের স্ত্রী।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার কিছু আগে জান্নাতুন বাড়ি থেকে এক প্রতিবেশীর বাড়ি যাওয়ার কথা বলে বের হন। অনেকক্ষণ পরেও ফিরে না আসায় ওই প্রতিবেশীর বাড়িতে খোঁজ নেওয়া হয়। তখন জানা যায় তিনি ওই বাড়ি  যাননি। এরপর বিভিন্ন জায়গায় তার খোঁজ চলে। বৃহস্পতিবার দুপুরের দিকে স্থানীয়রা বীরগ্রাম ও মঙ্গোলিয়া গ্রামের ফসলি মাঠে জান্নাতুনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

ওসি কে এম রাকিবুল হুদা বলেন, লাশের মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের মাধ্যমে বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের