নাতির কোলে চড়ে ভোট দিলেন শতবর্ষী শুকুর আলী

নাটোর প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২২, ১৫:২৭আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৫:২৭

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেওয়ার ইচ্ছা ছিল শতবর্ষী শুকুর আলীর। কিন্তু বয়সের ভারে তিনি হাঁটতে-চলতে পারেন না। পরে তার ইচ্ছা পূরণে এগিয়ে আসেন নাতি মোহাম্মদ আলী।

রবিবার (১৬ জানুয়ারি) সকালে নাটোর পৌরসভা নির্বাচনে ভোট দিতে নাতির কোলে চড়ে বড় হরিশপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসেন ১০০ বছর বয়সী শুকুর আলী। এরপর পছন্দের প্রার্থীকে ভোট দেন।

মোহাম্মদ আলী জানান, তাদের বাড়ি সদর উপজেলার গুনারী গ্রাম এলাকায়। দীর্ঘদিন ধরে শুকুর আলী অসুস্থ। কিন্তু ইভিএমে ভোট দেওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি। দাদার ইচ্ছামতো বাড়ি থেকে কোলে করে গাড়িতে ওঠান। এরপর শহরের বড় হরিশপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিয়ে আসেন।

ইভিএমে ভোট দিতে আসেন ১০ বছর ধরে অসুস্থ মাজেদা বেগম

শুকুর আলী বলেন, ‘জীবনে প্রথমবার ইভিএমে ভোট দিলাম। খুব খুশি লাগছে। পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।’

তার মতো ইভিএমে ভোট দিতে এসেছেন ৫৮ বছর বয়সী মাজেদা বেগম। ১০ বছর ধরে অসুস্থ তিনি। তার বাড়ি হরিশপুর এলাকায়।

মাজেদা বেগম জানান, ১০ বছর ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। কিন্তু ইভিএমে ভোট দিতে কষ্ট করে কেন্দ্রে এসেছেন। প্রতিবেশী একজনের সহযোগিতায় ভোট দিয়েছেন তিনি।

উল্লেখ্য, নাটোর পৌরসভায় মেয়র পদে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৩০টি কেন্দ্র ভোটগ্রহণ চলছে। পৌরসভায় মোট ভোটার প্রায় ৬৪ হাজার ২৩৪।

/এসএইচ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম