৫ তলা থেকে নিচে পড়লেন দুই শ্রমিক, একজন নিহত

বগুড়া প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২২, ২১:৫২আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ২১:৫২

বগুড়া শহরে নির্মাণাধীন আট তলা ভবনের পাঁচ তলা থেকে পড়ে শহিদুল ইসলাম (৪৩) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ সময় আবদুল মালেক (৪৫) নামে অপর এক শ্রমিক আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকালে বগুড়া শহরের নিশিন্দারা স্নিগ্ধা আবাসিক প্রকল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উপশহর পুলিশ ফাঁড়ির এসআই ফজলে এলাহী এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আবদুর রশিদ নামে এক ব্যক্তি স্নিগ্ধা আবাসিক প্রকল্পে ‘বন্ধন’ নামে আট তলা ভবন নির্মাণ করছেন। মঙ্গলবার বিকাল ৫টার দিকে পাঁচতলায় সাটারিং সরানোর সময় অসাবধানতাবশত শ্রমিক শহিদুল ইসলাম ও আবদুল মালেক নিচে পড়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত মালেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শহিদুল ইসলাম বগুড়ার গাবতলী উপজেলার বাহাদুরপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে ও আহত আবদুল মালেক একই গ্রামের মৃত কাজিমুদ্দিনের ছেলে।

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জিল্লুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার মামলা করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী