রাজশাহীতে দুই ভুয়া ডাক্তার গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২২, ০৫:০৪আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০৫:০৪

রাজশাহী নগরীতে ডাক্তার পরিচয় দিয়ে রক্ত পরীক্ষার নামে রোগীর আত্মীয়কে মারপিট ও আটক রেখে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগে দুই ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর পোনে ১ টায় রাজপাড়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কেশবপুরের মো. নজরুল ইসলামের ছেলে মো. সালমান শরিফ বাবু (৩৫) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার মকরমপুরের মো. মইদুল ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম জাহিদ (৩৭)। জাহিদ নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর কাঁচাবাজার এলাকার বাসিন্দা।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, নওগাঁ জেলার আত্রাই থানার মাধবপুর গ্রামের মো. সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি রাজশাহী মেডিক্যাল (রামেক) কলেজ হাসপাতালের ১৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। সোমবার (১৭ জানুয়ারি) রাত ১০ টায় আসামি মো. সালমান শরিফ নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে সেই ওয়ার্ডে ভর্তি সিরাজুল ইসলামসহ কয়েকজনের শরীর হতে রক্তের নমুনা নেয়। হাসপাতালের ডাক্তার মনে করে তারা সবাই রক্ত দেন। রক্ত সংগ্রহের পর সালমান শরিফ রোগীর ছেলে সুমন আলীকে ১ ঘণ্টা পরে রাজশাহী ডায়াগনস্টিক সেন্টার হতে পরীক্ষার রিপোট সংগ্রহ করার জন্য বলে। সুমন রাত ১১ টায় রিপোর্ট চাইতে গেলে আসামিরা রিপোর্ট বাবদ ৪ হাজার টাকা দাবি করে।

সুমন জানায়, সরকারি ডাক্তার ভেবে তারা পরীক্ষা করার জন্য রক্ত দিয়েছেন। এত টাকা দেওয়ার তাদের সামর্থ্য নেই। তাই বাবার কাগজ ফেরত চাইলে আসামি সালমান ও  জাহিদসহ অজ্ঞাতনামা আরও ২ জন সেখানে আটক রেখে মারপিট করে। এসময় তার পকেটে থাকা ৪ হাজার ৫০ টাকা জোর করে কেড়ে নেয়।

মো. সুমন আলীর এমন অভিযোগের প্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর পোনে ১ টায় রাজপাড়া থানা পুলিশের একটি টিম লক্ষীপুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেফতার করে।

সহযোগী অজ্ঞাতনামা আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামি দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এএ/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম