পাবনায় নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২২, ০৫:৫৮আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০৫:৫৮

পাবনায় সোহাগ শেখ (৩০) নামের এক নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত আটটার দিকে পাবনা পৌর শহরের দিলালপুর মহল্লায় এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সোহাগ সদর উপজেলার দোগাছি ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের কামাল শেখের ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।

নিহতের ছোট ভাই শুভ শেখ বলেন, সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান তার ভাই সোহাগ। রাত আটটার দিকে কাজ শেষে শহর থেকে বাড়ি ফেরার পথে দিলালপুর মহল্লায় সমবায় মার্কেটের সামনে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। 

শুভ শেখ আরও জানান, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দিলালপুরে ওষুধের দোকানে ওষুধ কেনার সময় একজনের সঙ্গে কথা কাটাকাটি হয় সোহাগের। সেখান থেকে ফেরার পথে সোহাগকে কুপিয়ে হত্যা করে ওই যুবক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম