সলঙ্গায় কবর থেকে ১৬ কঙ্কাল চুরি

সিরাজগঞ্জ প্রতিনিধি 
১৯ জানুয়ারি ২০২২, ১২:৩৬আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১২:৩৬

সিরাজগঞ্জে রাতের অন্ধকারে কবর থেকে চুরি হয়েছে ১৬ কঙ্কাল। ঘটনাটি ঘটেছে জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ি গ্রামে রুয়াপাড়া কবরস্থানে। সোমবার (১৭ জানুয়ারি) নাইমুড়ী গ্রামের মৃত বদিউজ্জামান তালুকদারের স্ত্রী হালিমা খাতুনকে (৭৬) দাফন করতে গেলে বিষয়টি ধরা পড়ে।  

গ্রামবাসী জানান, নাইমুড়ি গ্রামের মৃত বদিউজ্জামান এর স্ত্রী মৃত হালিমা খাতুনকে দাফন করতে গিয়ে দেখা যায় ১৬টি কবর খোড়া। পরে এলাকার জনগণের এ বিষয়ে সন্দেহ হলে একটা কবর খুড়ে দেখা যায় কবরে কঙ্কাল নেই। এরপর বাকি ১৫টি কবর খুড়লে কোনোটিতেই মৃত ব্যক্তিদের কঙ্কাল পাওয়া যায়নি।

এলাকাবাসীর ধারণা কিছুদিন আগে সংঘবদ্ধ চোরেরা এসব কবর থেকে কঙ্কাল চুরি করেছে।

নাউমুড়ী রুয়াপাড়া সম্মিলিত কবরস্থান কমিটির সভাপতি আব্দুল মান্নান তালুকদার বলেন, আমি সংবাদ পেয়ে কবরস্থানে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। পরবর্তীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে বিষয়ে কবরস্থান কমিটির পক্ষ থেকে কঠোর নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হবে।

সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাইমুড়ি গ্রামের বাসিন্দা আকমল হোসেন বাদশা বলেন, এমন ঘটনায় আমরা মর্মাহত। কবরস্থানে গিয়ে নিশ্চিত হয়ে বিষয়টি প্রশাসনকে অবহিত করেছি। চোর চক্রকে ধরার জন্য কবরস্থানে পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে। আর এমন ঘটনা ঘটবে না বলে আমরা আশা করছি।

এ বিষয়ে জানতে সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানিকে একাধিকবার ফোন করেও কথা বলা সম্ভব হয়নি।   

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম