রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৬৫ লাখ টাকার ক্যাবল চুরি

পাবনা প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২২, ১৮:৫১আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৯:০৮

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে পদ্মা নদীর পাশে পানিপথে রাখা দুটি ক্রেন থেকে গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। এ প্রকল্পের কাজের জন্য বিশেষভাবে তৈরি করা ১২৬ চাকাবিশিষ্ট ক্রেন থেকে চুরি যাওয়া এসব ক্যাবলের মূল্য প্রায় ৬৫ লাখ টাকা।

বুধবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে প্রকল্পের নিরাপত্তা পরিচালক ভি এন তুরুটিন বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, প্রকল্পের অভ্যন্তরে জাহাজের মালামাল ওঠানামার নির্ধারিত স্থানে থাকা ওই দুটি লেইভার ক্রেনে গত ৩০ ডিসেম্বর পর্যন্ত পর্যবেক্ষণের সময়ে ক্যাবলগুলো রাখা ছিল। গত ৯ জানুয়ারি ওই দুটি ক্রেনের যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা করার সময় ২৬৫ মিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ ক্যাবল পাওয়া যায়নি।

বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারির মধ্যে ক্রেন দুটি থেকে ক্যাবলগুলো চুরি হয়েছে। কিন্তু এত টাকার মালামাল চুরি হলেও প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই মুখে কুলুপ এঁটেছেন।

প্রকল্প পরিচালক ড. সৌকত আকবরকে মোবাইলে একাধিকবার কল করা হলেও পাওয়া যায়নি। 

স্থানীয় ব্যক্তিদের ধারণা, ক্রেন দুটি থেকে যান্ত্রিক বিষয়ে জানাশোনা লোকজনই ক্যাবলগুলো সরিয়ে নিতে পারেন। অনভিজ্ঞ কেউ হয়তো এভাবে ক্যাবল নিতে পারবেন না। বিষয়টি তদন্ত হওয়া দরকার।

পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু মণ্ডল বলেন, ‘রূপপুর প্রকল্পে অনেক সরকারি সংস্থা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। তাই চুরির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা দরকার।’

রূপপুর প্রকল্পের সাইট পরিচালক আশরাফুল ইসলাম বলেন, ‘এটি (চুরি) একদমই উচিত হয়নি। এখানে প্রত্যেকটি সাব-কন্ট্রাকটরের নিজস্ব সিকিউরিটি আছে। তাছাড়া বিভিন্ন সংস্থার নিরাপত্তা রয়েছে। মূল ঠিকাদার রোসাটমেরও কিছু দায়িত্ব আছে। গত সপ্তাহে রূপপুর প্রকল্পের পরিচালক ড. সৌকত আকবর এসে সেনাবাহিনীসহ অনেকের সঙ্গে মিটিংও করেছেন। এ সময় সবাইকে সতর্কতার সঙ্গে কাজ করার তাগিদ দেওয়া হয়। আমরাও বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।’

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, ‘বুধবার রাত সাড়ে ১১টার পরে রূপপুর প্রকল্প থেকে ডিরেক্টর অফ সিকিউরিটি মামলার জন্য এজাহার জমা দেন। রাতেই মামলাটি গ্রহণ করা হয়।’

চুরির বিষয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘ওই ক্রেনের ক্যাবল চুরির সঙ্গে যারা জড়িত তাদের হয়তো নিয়মিত ওখানে যাতায়াত আছে বা মেশিন সম্পর্কে ধারণা আছে। না হলে এত গুরুত্বপূর্ণ জিনিস চুরি হলো কীভাবে?’ মামলাটি তদন্তের জন্য পাকশী ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী