বাসের ধাক্কায় প্রাণ গেলো পল্লী চিকিৎসকের

বগুড়া প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২২, ১৬:৫৯আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৬:৫৯

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মোটরসাইকেলে বাসের ধাক্কায় রাসেল আহমেদ (৩০) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বাঁশের ব্রিজ ও জামতলী এলাকার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে। রাসেল উপজেলার দাঁতমালিকা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি রণবাঘা বাজারে ভাই ভাই ফার্মেসির মালিক। সেখানে বসে এলাকাবাসীকে প্রাথমিক চিকিৎসা দিতেন। 

স্থানীয়রা জানায়, দুপুরে ভাগনিকে নাটোরের সিংড়া উপজেলায় রেখে মোটরসাইকেলে রণবাঘায় ফার্মেসিতে ফিরছিলেন রাসেল। নন্দীগ্রামের বাঁশের ব্রিজ ও জামতলী এলাকায় বসুন্ধরা পরিবহন নামে একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি বগুড়া-নাটোর মহাসড়কে ছিঁটকে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয়। 

নন্দীগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল বারী বারেক জানান, রাসেল আহমেদের মরদেহ বাড়িতে আনা হয়েছে। 

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘাতক বাসকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম