ফেসবুকে কলেজছাত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবকের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২২, ১৮:৫৭আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১৮:৫৭

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কলেজছাত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় সোহেল রানা (২২) নামে এক যুবকের ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। 

রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিল। সাজাপ্রাপ্ত সোহেল রানার বাড়ি নওগাঁর উপজেলার পাকুড়িয়া উত্তরপাড়া গ্রামে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, সোহেল একই আলাকার এক কলেজছাত্রীকে (১৮) প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিল। এরপর ২০১৮ সালের ৪ মে রাত পৌনে ৯টার দিকে ওই ছাত্রীকে নিয়ে ফেসবুকে কু-রুচিপূর্ণ পোস্ট দেয়। এছাড়া কুরুচিপূর্ণ মন্তব্য করে মোবাইলেও এসএমএস পাঠায়। এ ঘটনায় ১৪ জুন মান্দায় থানায় ৫৭ ধারায় একটি মামলা করেন ওই ছাত্রীর বাবা।

তিনি আরও বলেন, মামলার বিচার চলাকালে আদালত ছয়জনের সাক্ষ্যগ্রহণ করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছে। রায় ঘোষণার পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী