রাজশাহীতে নাজমুল হত্যায় ৬ জনের যাবজ্জীবন

রাজশাহী প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৩১আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৩১

রাজশাহীর বাঘা উপজেলায় নাজমুল হোসেন হত্যা মামলায় ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া দোষ প্রমাণ না হওয়ায় এ মামলার অপর ১৫ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- বাঘার সুলতানপুর গ্রামের মিন্টু আলী, রানা, পানা, আরিফ হোসেন, শরিফ হোসেন ও লালপুর উপজেলার মনিহার গ্রামের আরজেদ আলী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এনতাজুল হক বাবু বলেন, এ মামলার আসামি ২৫ জন। তবে তাদের মধ্যে চার জন শিশু। সম্পূরক অভিযোগপত্র দিয়ে ওই চার জনকে শিশু আদালতে বিচারের জন্য পাঠানো হয়, যা বিচারাধীন রয়েছে। বাকি ২১ জনের বিচার হয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এদের মধ্যে ছয় জনকে যাবজ্জীবন ও ১৫ জনকে খালাস দিয়েছেন আদালত।

তিনি আরও বলেন, ভাগ্নিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ২০২০ সালের ১৪ জানুয়ারি বিকালে বাঘার সুলতানপুর গ্রামে নাজমুল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নাজমুলের পিতা আজিজুর রহমান বাদী হয়ে বাঘা থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তবে চার জনের বয়স কম হওয়ায় তাদের বিচার শিশু আদালতে চলছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের