নিজের ভোটই পাননি মেম্বার প্রার্থী!

জয়পুরহাট প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৪

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা  ইউপি নির্বাচনে একটি ভোটও পাননি প্যানেল চেয়ারম্যান ও বর্তমান ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী তালা প্রতীকের রবিউল ইসলাম রানা। কারও ভোট যদি না পেয়েও থাকেন তারপরও নিজের ভোট গেল কোথায় এ প্রশ্ন তার। তিনি ভোট দিলেও তার ফলাফল পত্রে ভোটের সংখ্যা শূন্য। শূন্য ভোট পাওয়ার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিজের দেওয়া ভোট খুঁজে পেতে নির্বাচন অফিসে ঘুরছেন এবং পুনারায় ভোট গণনার দাবি জানিয়েছেন। 

৭ম দফায় গত ৭ ফেব্রুয়ারি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ওই ইউনিনের ৯ নম্বর ওয়ার্ডে সদস্য পদে তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন কুসুম্বা ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান রবিউল ইসলাম রানা। প্রতীক পাওয়ার পর বিজয়ী হতে অন্যান্য প্রার্থীর মতো কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারণা চালান তিনি। 

ভোটের দিন কেন্দ্রে নিজের তালা প্রতীকে এজেন্টও ছিল। অথচ সোমবার দিন শেষে ভোট গণনা করে দেখা যায়, তিনি একটি ভোটও পাননি। ফলাফল শিটে দেখা যায়, রবিউল ইসলাম রানা তালা প্রতীকে কোনও ভোট না পেলেও তার প্রতিদ্বন্দ্বী  প্রার্থী ভূপেন চন্দ্র মন্ডল টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৮৯৩, আজিজুল হক মোরগ প্রতীকে পেয়েছেন ৬৮২ ভোট ও ময়নুল ইসলাম আপেল প্রতীকে পেয়েছেন ৭৩৫ ভোট। 

রবিউল ইসলাম রানা প্রশ্ন করেন, আমি, আমার স্ত্রী, পরিবারের অন্যান্য সদস্য, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, কর্মী-সমর্থক ও এজেন্ট কেউ কি আমাকে ভোট দেয়নি। কেউ যদি ভোট নাও দেয়, আমার নিজের ভোটটি গেল কোথায়? 

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম বলেন, বিষয়টি সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার বলতে পারবেন। তবে তিনি চাইলে আদালতের আশ্রয় নিতে পারেন।

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি