ডা. ফজলুল বারীর বগুড়ার বাড়িতে শোকের ছায়া

বগুড়া প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৬, ১৭:১৭আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ১৯:৫৭

ড. ফজলুল বারী মিঠু ও তার পরিবার

কুমিল্লার দাউদকান্দির টামটা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার গভীর রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত জাতীয় মানসিক রোগ ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফজলুল বারী মিঠুসহ পরিবারের চার সদস্য নিহত হওয়ার ঘটনায় বগুড়া সদরের খামারকান্দি গ্রামে তার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

স্বজনেরা আছেন লাশের অপেক্ষায়। নিহত চিকিৎসকের বন্ধু রেজাউল করিম রয়েল জানান, ডা. মিঠু বগুড়া সদরের খামারকান্দি গ্রামের বাসিন্দা ও রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন ফটুর ছেলে। তিনি জাতীয় মানসিক রোগ ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ছিলেন।

বুধবার সকাল ৯টায় বগুড়া শহরের নারুলী স্কুল মাঠে নিহতদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে খামারকান্দি গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে লাশগুলো দাফন করা হবে।

সোমবার গভীর রাতে কুমিল্লায় একটি অনুষ্ঠানে যোগদান শেষে তিনি ডা. ফজলুল বারী নিজে প্রাইভেট কার চালিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় ফিরছিলেন। রাত আড়াইটার দিকে দাউদকান্দির টামটা এলাকার পৌঁছুলে ইউনিক পরিবহনের একটি নৈশকোচের সঙ্গে প্রাইভেট কারটির সংঘর্ষ ঘটে।

ডা. ফজলুল বারী চৌধুরী মিঠু(৪৫) ছাড়াও অপর নিহতেরা স্ত্রী আসমাউল হুসনা (৩৪), বড় মেয়ে ফাহমিদা ফাইরুজ(১১) ও গৃহকর্মী সীমা খাতুন (২১)। আহত মেয়ে ফাইজা (৮) ও ছেলে পূর্ণকে (৪) স্থানীয় ইলিয়টগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম